ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মিথ্যা মামলা ও অপসংবাদিকতার অভিযোগ থেকে রক্ষা পেতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকাল-৩টায় শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার এই কর্মসূচির আয়োজন করেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়,গত-৫ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সদর হাসপাতালে হামের টিকা দেওয়ার জন্য নাটাই গ্রামের খায়ের আহমেদের ছেলে রাসেল আহমেদ তার ভাগিনাকে নিয়ে লাইনে দাঁড়ান। এ সময় সেখানে উপস্থিত দালাল চক্রের সদস্য তাদের কাছ থেকে-৩০০ টাকা দাবি করেন।
রাসেল আহমেদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং তিনি টিকা না দিয়েই ভাগিনাকে নিয়ে বাড়ি ফিরে যান। অভিযোগে আরও বলা হয়,গত,৫-৪-২০২৬ ইং তারিখে খয়াসার এলাকায় রাসেল আহমেদকে একা পেয়ে অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে এনামুল হক আরিফ নামের এক ব্যাক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে রাসেল আহমেদকে ফোন করে চেইন চুরি সহ ছিনতাইয়ের অভিযোগে-৭০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মিথ্যা অভিযোগ করেন ভোক্তভোগী রাসেল সহ তার পরিবার।
এছাড়াও অভিযোগ করে বলেন এনামুল হক আরিফ তার সহযোগীদের বিভিন্ন অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে রাসেল আহমেদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে ভোক্তভোগী রাসেল এবং তার পারিবারিক,সামাজিক,সুনাম ক্ষুণ্ন করেছেন বলে মানববন্ধনে উপস্থিত বক্তারা তুলে ধরেন।
বক্তারা এনামুল হক আরিফসহ তার সাথে জড়িত ব্রাহ্মণবাড়িয়া শহরের কিছু চাঁদাবাজ অপসংবাদিকদের দৌরাত্ম্য এতোটাই বেড়ে গেছে। তারা সাংবাদিকতার পরিচয় বহন করে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি সহ নানান ধরনের অপরাধ অপকর্মে লিপ্ত হয়ে করছে এবং প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে আসাদুর রহমান বলেন-৫ আগস্টের পর থেকে শহরে ভুঁইফোঁড় কিছু সাংবাদিকের আবির্ভাব হয়েছে, যারা-৫ আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন অফিস-আদালতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করার ও বেশ অভিযোগ রয়েছে।
বক্তারা আরও বলেন,এ ধরনের অপসংবাদিকতা ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে বলে বক্তব্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,এসব অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করে এনামুল হক আরিফ সহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধন শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।