গোপালপুরে দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশিতঃ এপ্রিল ১৬, ২০২৬, ১৬:২৭

কে.এম.শামীম, গোপালপুর উপজেলা প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) সকাল ১০ টায় গোপালপুরের ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা হল রুমে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার মো.ওয়াহিদুজ্জামান রুহুল-এর সভাপতিত্বে সহ সুপার মো.শরিফুল ইসলামের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাওয়াইল দারুল উলুম মাদ্রাসার সভাপতি অধ্যাপক ডা.রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএমজিটিএ জেলা সভাপতি সহ:অধ্যাপক কে.এম শামীম, অভিভাবক সদস্য মো: ছানোয়ার হোসেন, মো: মোজাম্মেল হক প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা.রফিকুল ইসলাম বলেন, “জ্ঞান অর্জনের কোন বিকল্প নাই।
মাদ্রাসার শিক্ষার্থীরাও কোরআন, সুন্নাহ, হাদিসসহ আধুনিক যে কোনো শিক্ষায় জ্ঞান অর্জনের মাধ্যমে মানবিক গুণাবলী সম্পন্ন আর্দশ শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। সাম্প্রতিক সময়েও মাদ্রাসা শিক্ষার্থীরা মেডিক্যাল, ইন্জিনিয়ারিং সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে। এমনকি তারাও বিভিন্ন বিষয়ে পারদর্শিতা প্রদর্শন করে স্ব-স্ব ক্ষেত্রে নিজেদের উন্নতি ঘটিয়ে যোগ্যতার স্বাক্ষর রাখছে।”
সহ-অধ্যাপক কে.এম.শামীম বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা নীতি, নৈতিকতা এবং আর্দশবান শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথির পক্ষ থেকে শুভকামনাসহ বিদায়ী শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।