নূর আলম ভূইঁয়া: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় চলন্ত গাড়ি থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনার মো.আমিনুল ইসলাম নামের এক ছিনতাই কারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে যাত্রাবাড়ী থানা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ি থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার আমিনুল ইসলাম যাত্রবাড়ি এলাকায় নিয়মিত যাত্রী ও ড্রাইভারের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ সহ বিভিন্ন দামি জিনিস পত্র ছিনিয়ে নিতো।
এ বিষয়ে যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো.রাজু বলেন, আমিনুল ইসলামের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় চলন্ত বাস, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনে ছিনতাইয়ের সাথে জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।