রিপন মিয়া,সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের উদ্যোগ অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৫ এপ্রিল)সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে প্রতিষ্ঠানের এমআরএসসি কো-অর্ডিনেটর রোমানা আফরোজার পরিচালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শিহাবুল হোসেন। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন – উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাজেরা খাতুন,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক,থানার সেকেন্ড অফিসার এসআই মীর নাজমুল হাসান প্রমুখ। সভায় ব্র্যাক মাইগ্রেশনের সুবিধাভোগী,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,সুশীল সমাজের লোকজন,ইমাম, শিক্ষক-শিক্ষার্থী ও সংবাদকর্মীসহ প্রতিষ্ঠানের সহায়ক ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন,সরকারের সঙ্গে সঙ্গে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় দেশের বিভিন্ন জেলায় মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে কাজ করছে। এ কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন দিবস, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসায় ব্যাপক মাত্রায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। এ ছাড়া অবৈধ অভিবাসনের ক্ষতিকর দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সিংগাইরে মানব পাচার ও অনিরাপদ অভিবাসন প্রতিরোধে মত বিনিময়
প্রকাশিতঃ এপ্রিল ১৫, ২০২৬, ১৫:৫১