শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:মা দারীপুরের শিবচর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ শুভ নববর্ষ উদযাপন শিবচর মূলধারা সাংবাদিক পরিবারের। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পহেলা বৈশাখ বরনের মধ্যে দিয়ে, নানা আয়োজনে প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে ব্যস্ত সময় কাটালেন শিবচরের মুলধারার সাংবাদিক পরিবার।এই আয়োজন ছিল আনন্দ, সম্প্রীতি ও ঐতিহ্যের এক মিলনমেলা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শিবচর থানা রোডে সাংবাদিকদের কার্যালয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল বৈশাখী গান, আড্ডা ও নানা আয়োজন। উৎসবের অংশ হিসেবে পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবার-ইলিশ ভাজা,পান্তা ভাত এবং পাঁচ-সাত ধরনের ভর্তা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর মূলধারা সাংবাদিক পরিবারের সদস্যবৃন্দ—দৈনিক জনতা,ও দৈনিক খবর, শিবচর উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন মোল্লা, ইসলামিক টিভি ও দৈনিক আজকের দর্পণ-এর মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরান, দৈনিক আজকের পত্রিকা শিবচর উপজেলা প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ ইমন, দীপ্ত টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা, গ্লোবাল টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি এইচ এম কাইয়ুম, দৈনিক ইনকিলাব শিবচর উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাসেল, এশিয়ান টিভি, শিবচর উপজেলা প্রতিনিধি রুবেল মোড়ল,দৈনিক নয়া দিগন্ত, শিবচর উপজেলা প্রতিনিধি আহসান হাবীব শাহিন, বিজনেস ফাইল, উপজেলা প্রতিনিধি সোবাহান মুন্সি, দৈনিক ভোরের দর্পণ শিবচর উপজেলা প্রতিনিধি জুয়েল মাহমুদ, দৈনিক ঐশী বাংলা শিবচর উপজেলা প্রতিনিধি জিহাদ খান, ফাল্গুনী টিভির শিবচর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, চ্যানেল এস-এর রিপোর্টার কামাল হোসেন,গ্রীণ টিভি শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ নাজমুল হোসেন লাভলু, দৈনিক ভোরের কথা মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ সামির মিয়া, জেটিভি শিবচর উপজেলা প্রতিনিধি শামিম আহমেদ,বাংলা টিভি শিবচর উপজেলা প্রতিনিধি এইচ এম সাইদুর রহমান, দৈনিক জনবানী শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ হাওলাদার এবং সময়ের কণ্ঠস্বর শিবচর উপজেলা প্রতিনিধি তামিম ইসমাইল, দৈনিক সংগ্রাম শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ তানভীর উর ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
উপস্থিত সাংবাদিকরা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং পেশাগত বন্ধনকে সুদৃঢ় করে তোলে। তারা ভবিষ্যতেও বছরজুড়ে ছোট-বড় বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
বর্ণাঢ্য এই বৈশাখী আয়োজনের মাধ্যমে শিবচরের গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সংস্কৃতিচর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। প্রত্যেকের প্রত্যাশা ব্যক্ত করেন শিবচরের মুলধারার সাংবাদিক পরিবারের মেল বন্ধন অটুট থাকবে ইনশাআল্লাহ।