মো. নূর আলম ভূইয়: রাজধানীর শ্যামপূরে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন সহ আরিফুর রহমান নয়ন নামের একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্প্রতিবার (৭-মে) রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর শ্যামপূর থানাধিন পোস্তগোলা এলাকার একটি আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০। গ্রেপ্তার আরিফুর রহমান নয়ন রাজধানীর শ্যামপূর থানার কুমিরা বাগ এলাকার মো.আরশাদ আলীর ছেলে।
সূত্রে জানাগেছে, র্যাবের অস্ত্র, মাদক, চাদাবাজ, সন্ত্রাস দমন কার্যক্রমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদ পেয়ে শ্যামপূর থানাধীন এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন এ সময়ে আরিফুর রহমান নয়ন নামের এক সন্ত্রাসিকে গ্রেপ্তার করে র্যাব ১০ এর একটি দল। এ সময়ে গ্রেপ্তারের কাছ থেকে একটি বিদেশী ম্যাগজিন সহ পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
- র্যাব ১০ সুূত্রে জানাগেছে, গ্রেপ্তার নয়ন একজন প্রতিষ্ঠিত অস্ত্র ব্যাসায়ী শুধু তাই নয় তার বিরুদ্ধে ডিএমপির শ্যামপূর থানায় অস্ত্র, মারামারি, ও বিস্ফোরক আেিন একাধিক মামলা রয়েছে। সে একজন ভয়ংকার সন্ত্রাসী ও অস্ত্র ব্যাবসায়ী।
এ বিষয়ে শ্যাপূর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন, র্যাবের অভিযানে একজন সন্ত্রাসি কে অস্ত্র গুলি সহ গ্রেপ্তার করে র্যব-১০ পরে (৮ মে) শুক্রবার সকালে থানায় একটি মামলা দায়ের করেন র্যাব এ সময়ে গ্রেপ্তারকৃত একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী আরিফুর রহমান নয়ন নামের কে থানায় সোপর্দ করে র্যা-১০। আগামীকাল সাকালে তাকে আদালতে প্রেরণ করা হবে তার বিরেুদ্ধে একটি মালা দায়ের কার হয়েছে।