নাজিরপুরে জাল টাকাসহ গ্রেফতার ৩

প্রকাশিতঃ মে ৩, ২০২৬, ১৬:৩২

এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে জাল টাকার নোটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩ মে) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের জামে মসজিদ এলাকার সামনে পাকা রাস্তার ওপর থেকে মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির এস, আই মো. এস, এম সালেহি নেতৃত্বে পুলিশ তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে পাঁচটি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মৃত আবু বক্কর খলিফার ছেলে রাসেল খলিফা (৪৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের মো. দুলাল শেখের পুত্র মো. সাইদুল ওরফে রানা (৪৮) ও মো. মজিবুর খানের ছেলে হাসিব খান(৪৬)।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাজিরপুর থানায় একটি মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।