সোনারগাঁওয়ে মহাসড়কে প্রাণ কেড়ে নিল চালক ও ফল ব্যবসায়ী’র

প্রকাশিতঃ মে ২, ২০২৬, ১০:৩৩

মো.মোক্তার হোসেন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকেঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ত্রিবর্দী নামক এলাকায় শনিবার (২ মার্চ) রাতের প্রথম দিকে একটি মিনি ট্রাক সিজোনাল আনারস বোঝাই করে রাজধানী মুখী রওনা হয়।দ্রুতগতিতে সামনে থাকা অজ্ঞাতনামা গাড়ির পিছনে সজোরে ধাক্কা লাগে এ সময় মিনি ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচরে চালক মোহাম্মদ আলী(৩৬) ও ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২) নামে দুইজন ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ খবর পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি মানিকছড়ি খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন, বরিশাল মুলাদী থানার সিকান্দর আলীর ছেলে মোহাম্মদ আলীকে খাগড়াছড়ি থেকে ভাড়ায় চুক্তি মোতাবেক সিজোনাল ফল আনারস বোঝাই করে রাজধানী মুখী রওনা হয়। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৈতি কম্পোজিটের ত্রিবর্দী নামক এলাকায় অজ্ঞাত নামা গাড়ির পেছনে দ্রুতগতিতে আসা আনারস ভর্তি মিনি ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় সোনারগাঁও ফায়ার সার্ভিসের একটি দল পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে।