ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লায়ন্স জেলা ৩১৫এ২, বাংলাদেশ। জেলার কনভেনশন উপলক্ষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশবান্ধব কাগজের তৈরি বিশেষ কলম উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
এই কলমের বিশেষত্ব হলো—এটি ব্যবহার শেষে ফেলে না দিয়ে মাটিতে রোপণ করলে সেখান থেকে একটি নতুন চারা গাছ জন্ম নেয়। ফলে একটি সাধারণ ব্যবহার্য সামগ্রীই হয়ে উঠছে পরিবেশ সংরক্ষণের কার্যকর মাধ্যম।
আয়োজকরা জানান, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, “ব্যবহার করুন, লিখুন, তারপর রোপণ করুন—একটি কলম থেকেই হোক সবুজের নতুন সূচনা।”
“আজ একটি কলম, আগামীতে একটি গাছ”—এই বার্তা ছড়িয়ে দিয়ে সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ পরিবেশবান্ধব চিন্তা-চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লায়ন্স জেলা ৩১৫এ২-এর কনভেনশনে পরিবেশবান্ধব কাগজের কলম উপহার
প্রকাশিতঃ এপ্রিল ৩০, ২০২৬, ১০:০১