কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ এপ্রিল ৩০, ২০২৬, ০৯:৫৯

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(৩০এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি শামীমা আফরোজ মার্লিজ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন,কটিয়াদি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রফিকুল ইসলাম,বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, ১০ নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক , উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাসিকো।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা মাদক,জুয়া,ইভটিজিং, সন্ত্রাস-চাঁদাবাজ,ছিনতাই,কিশোর গ্যাং,চুরি-ডাকাতি প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এছাড়াও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কটিয়াদী উপজেলায় গরু চুরি রোধ,বাজার মনিটরিং, বাজার ঘাটে ব্যবসায়ীদের নিরাপত্তা, বিভিন্ন প্রকার অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়।