মো.নূর আলম ভূইয়া: রাজধানীর ডেমরায় চিপস ও চানাচুরের প্যাকেট বানানোর ইমোরটোফ্লেক্স নামের একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে| (৩০-এপ্রিল) সকাল সোয়া ১১ টায় ডেমরার আমুলিয়া মডেল টাউনের ভিতরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে| এসময়ে সুজন নামের কারখানার ১ শ্রমিক হয়েছেন তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠনো হয়েছে|
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাগেছে, সমকাল ৯ টা থেকে কারখানার উৎপাদন চলাকালীন সময়ে সোয়া ১১ টার দিকে প্রথমে প্রিন্টিং বিভাগ থেকে আগুন লেগে পরে অনত্র ছড়িয়ে পরে| এ সময়ে খবর পেয়ে ডেমরা, খিলগাও ও ফুলবাড়িয়া ফায়ার স্টেষনের মোট ৮ টি ইউনিট একযোগে কাজ করার পর দূপুর পৌনে ২ টায় আগুন নিয়ন্ত্রনে আসে| এলাকাবাসীর অভিযোগ সকাল ১১ টায় আগুনের খবর ফায়ার সার্ভিস কে অবহিত করার পরেও তারা সময় মতো আসতে দেলী করার কারনে কারখানার ব্যপিক ক্ষতি হয়েছে|
ইমোরটেক্স পেকেজিং কারখানার মালিক, উজ্জল হোসেন, মিজানুর রহমান ও ইকবাল হোসেন বলেন, খারখানায় আগুন লাগার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই ফায়ার সার্ভিস আসতে আসতে আগুনে ভস্মিভুত হয়ে কারখানা একদম মাটির সাথে মিশি গেছে| এ অগ্নিকাডে প্রামিক ভাবে ধারনা করছি আমাদের প্রায় সাড় ৫ কোটি টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েগেছে|
এ বিষয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স (ঢাকা) সহকারী পরিচালক কাজী নাজিমুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে থাকতে পারে| এ ছাড়া এসকল খারখানায় এডিসি, হার্ডনার, থিনার, পলিথিনের ভার্জিন দানা, পেটফ্লিন সহ আরো দাহ্য পদার্থ থাকার কারনে আগুন দ্রুত ছড়িয়ে পরে| এছাড়া কেমিকেল থাকার কারনে আগুনের ধোয়ায় প্রচুর গ্যাসের কারনে কাজ করতে ছিুটা সমস্যা হয়েছে| এ বিষয়ে একটি তদন্দ কমিটি ঘঠন কার হবে|