ফুলবাড়িয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশিতঃ এপ্রিল ২৯, ২০২৬, ১৬:১৯

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে, মো: আব্দুল জব্বার: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগকে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের আবুল কালাম সহ-সভাপতি-১(ইত্তেফাক),মোঃ নজরুল ইসলাম সহ-সভাপতি-২ বাংলাদেশ বুলেটিন,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম (কালের কন্ঠ),কার্যকরী সদস্য রফিক আহমেদ মিঠু ( যুগান্তর),এস এম গোলাম ফারুক (ভোরের ডাক), সদস্য মোঃ নুরুল ইসলাম ( যায় যায় দিন), সদস্য মো: আব্দুস ছাত্তার (আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক আলী আশরাফ ( মুক্তকণ্ঠ),অর্থ বিষয়ক সম্পাদক শমীম আহমেদ নিলু,( মানব কন্ঠ),সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসাইন( আজকের পত্রিকা,দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন উজ্জ্বল (প্রতিদিনের সংবাদ),তথ্য যোগাযোগ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মির্জা মোঃ মনজুরুল ( ময়মনসিংহ প্রতিদিন),ধর্মীয় ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ( ঢাকা প্রতিদিন),ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মানিক (জবাবদিহি ) সহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এতে সাংবাদিকরা


প্রশাসনিক স্বচ্ছতা, উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং স্থানীয় সমস্যা সমাধান, এবং মাদক, বাল্যবিবাহ, আইন-শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে মতামত আদান-প্রদান করেন।
নবাগত ইউএনও সকল বিষয়ে সহযোগিতা ও সার্বিক উন্নয়নের কথা ব্যক্ত করেন।