টাইমস ২৪ ডটনেট: মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে তাদের বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুত অবস্থায় রয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, পুরো অঞ্চলে মোতায়েন মার্কিন সেনারা পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে এবং যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এর আগে রবিবার (২৬ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি আলোচনায় আগ্রহী হয়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। তবে তার একদিন আগেই আলোচনার উদ্দেশ্যে পাঠানোর কথা থাকা মার্কিন দূতদের পাকিস্তান সফর বাতিল করা হয়।

বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক অচলাবস্থার পাশাপাশি সামরিক প্রস্তুতি জোরদার হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা
