ভালুকায় হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন

প্রকাশিতঃ এপ্রিল ২৬, ২০২৬, ১৬:৪২

ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নকুল চন্দ্র মণ্ডল তার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, পৌর এলাকার ৪০৩ নম্বর দাগের জমি তিনি পৈতৃক সূত্রে ভোগদখল করে আসছেন এবং পূর্বেই জমির সীমানা নির্ধারণ করা রয়েছে। কিন্তু একই এলাকার মৃতঃ জনব আলী ক্বারীর ছেলে মো: সাখাওয়াত হোসেন চয়ন গং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করার দাবি দেখিয়ে অন্যায়ভাবে আমার জমির ভেতরে প্রবেশ করে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করছেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রায় ৭/৮ ফুট ভেতরে ঢুকে তার জমিতে থাকা গাছ কেটে ফেলা হয়েছে এবং সীমানায় বাউন্ডারি স্থাপনের সময় বাধা দিলে বিবাদী তা উপেক্ষা করেন। বিষয়টি স্থানীয়ভাবে জানানো হলেও কোনো সমাধান হয়নি।
ভুক্তভোগী নকুল চন্দ্র মণ্ডল নিজেকে অসহায় দাবি করে বলেন, এ অবস্থায় তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিবাদীদের কবল থেকে পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আবেদনকারী।