পটিয়ার জঙ্গলখাইনে সমাজ সেবক দিদারুল আলম শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ এপ্রিল ২৫, ২০২৬, ১৭:০৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড এবাদতখানা শাখা
মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির আয়োজনে সমাজ সেবক দিদারুল আলম এর পারিবারিক অর্থয়ানে বারেক শাহ্ মাজার এলাকায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। (২৫ এপ্রিল শনিবার) বিকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক, জনতার চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলম প্রধান অতিথি’র বক্তব্যে বলেন- পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। এই অঞ্চলে দরিদ্র, ,অসহায়, এতিম ও ঝরে পড়া শিশুদের শিক্ষার প্রসারে আজীবন কাজ করে যাবো। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়া উপজেলার সমন্বয়কারী মুহাম্মদ জাফরুল ইসলাম, এবাদতখানা শাখার সভাপতি মুহাম্মদ জাগির হোসেন, সহ সভাপতি শফিউল আলম, সদস্য আবদুল মোতালেব, নজরুল ইসলাম প্রমুখ।