ভালুকা,প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক গোয়ালঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে ২২ এপ্রিল রাতের কোনো এক সময় উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের গাদুমিয়া গ্রামের বাসিন্দা জাবু মিয়ার গোয়ালঘরে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গোয়ালঘরে প্রবেশ করে ৬টি গরু চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে জাবু মিয়া গোয়ালঘরে গিয়ে গরুগুলো না দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে গরুগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী জাবু মিয়া জানান, তার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে এবং তিনি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তমাল কান্তি সরকার
প্রতিনিধি
ভালুকা, ময়মনসিংহ।
২৩/০৪/২০২৬
ভালুকায় এক গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি
প্রকাশিতঃ এপ্রিল ২৩, ২০২৬, ১৬:১৪