টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দোকানে বাকিতে খাওয়াকে কেন্দ্র করে জগতপুরা ও গোল পেচা গ্রামের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে।
সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে ভুয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়ামত আলী খান সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয় পরবর্তীতে গুরুতর আহত নিয়ামত আলী খান কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে গোপালপুর ও ভুয়াপুর আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু দ্রুত হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
স্থানীয়দের দাবি, সামান্য বিষয়কে কেন্দ্র করে এমন সহিংস ঘটনা খুবই দুঃখ জনক দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
গোপালপুর বাকী নেওয়া কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ
প্রকাশিতঃ এপ্রিল ২৩, ২০২৬, ১৬:০৯