পাম্পের তেল ড্রাম ভরে যাচ্ছে সিন্ডিকেটের কাছে

প্রকাশিতঃ এপ্রিল ২২, ২০২৬, ১৭:৩৯

নূর আলম ভূইয়, ডেমরা (ঢাকা): রাজধানীর ডেমরা থেকে গভীর রাতে ড্রামে ভরে জ্বালানি তেল নিয়ে যাচ্ছে অসাধূ সিন্ডিকেট। এক শ্রেণীর সিন্ডিকেট প্রতিদিনই ডেমরা এলাকার বিভিন্ন পাম্পে তেল খোলা ড্রামে করে ট্রাকের মাধ্যমে এলাকায় অথবা এলাকার বাইরে বিভিন্ন জায়গায় নিয়ে সরবরাহ করে। পরে এ জ্বালানি চড়া দামে ভোক্তাদের নিকট বিক্রি করে।

জানা গেছে, ডেমরা এলাকা থেকে রাতের আঁধারে একটি অসাধু সিন্ডিকেট ডেমরার বিভিন্ন ফিলিং ষ্টেশন থেকে এ জ্বালানি অন্যত্র নিয়ে ভোক্তাদের কাছে খোলা বাজারে বেশী দামে বিক্রি করে। এ ছাড়া ঢাকার পাশ্ববর্তী এলাকার বিভিন্ন হাট কিংবা বাজার এলাকায় এ তেল চড়া মূল্যে বিক্রি করে থাকেন। এসব সিন্ডিকেটের নেই জ্বালানি বহন অথবা বিক্রির কোনো অনুমোদন। রাতের আধারে ট্রাকের মাধ্যমে ব্যারেলে (ড্রামে) করে এসব তেল বহন করছে । অথচ তেলের জন্য সারাদিন তপ্ত রোদে পুরে ঘন্টার পর ঘন্টা পাম্পের লাইন দিয়ে থাকেন গাড়ির চালক ও বাইকাররা। অথচ এসব জ্বালানি তেল পাম্প কর্তৃপক্ষ রাতের আধারে বিক্রি করছে অসাধু সিন্ডিকেটের কাছে ।
সরেজমিনে দেখা গেছে, ডেমরার মীরপাড়া এলাকার সিকদার ফিলিং স্টেশনে মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে ট্রাকে করে নিয়ে আসা কয়েকটি ড্রামে তেল দিচ্ছেন পাম্প কতৃপক্ষ। জিজ্ঞেস করতেই অকপটে সিন্ডিকেটের সদস্যরা বলছেন এখান থেকে তেল নিয়ে আমরা বেশি দামে খোলা বাজারে বিক্রি করি। এছাড়া বিভিন্ন জায়গায় ডেলিভারি দেই।

এ বিষয়ে জানতে চাইলে সিকদার ফিলিং স্টেশনের মালিক জহিরুল ইসলাম রনি মুন্সী জানান, আমরা সরকারি নিয়ম মেনে তেল বিক্রি করছি। তবে তেলের ড্রামে কিভাবে তেল দিচ্ছে তার কোন সদুত্তর দিতে পারেন নি তিনি। এবং সংবাদ না করতে সাংবাদিকদের প্রদান করেন।।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা তাইফুর রহমান জানান, জ্বালানি তেলের অবৈধ মজুমদার ও সরকারি নিয়মের যারা ব্যত্যয় ঘাটাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে প্রশাসন মাঠে আছে।