পোরশার নিতপুরে বোরো চাষীদের মাঝে ডিজেল সরবরাহ শুরু, কৃষকদের মনে স্বস্তি

প্রকাশিতঃ এপ্রিল ২০, ২০২৬, ০৯:৩৬

পোরশা উপজেলা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নিতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বোরো চাষীদের মাঝে ডিজেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। এতে করে চলতি মৌসুমে সেচ সংকটে থাকা কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
২০ শে এপ্রিল সোমবার সকাল ১০টায় কপালীর মোড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ রাকিবুল ইসলাম। এ সময় তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের ভোগান্তি কমাতে জেলা প্রশাসন নওগাঁ কর্তৃক উদ্ভাবিত” ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ” এর মাধ্যমে ডিজেল তেল সরবরাহ কার্যক্রম চালু করা হয়েছে। যাতে কৃষকেরা সঠিকভাবে তেল সংগ্রহ করতে পারে এবং সেচ কাজে বিঘ্নিত না ঘটে। এখানকার কৃষকদের আবেদনের প্রেক্ষিতে এবং ভোগান্তির লক্ষ্যে এই ডিজেল সরবরাহ কর্মসূচি চালু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেচ মৌসুমে ডিজেলের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে কৃষকরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। বিশেষ করে বোরো চাষীরা সেচ কার্যক্রম চালাতে গিয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন। এ অবস্থায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগ কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
ডিজেল পেয়ে সন্তোষ প্রকাশ করে একাধিক কৃষক জানান, “সময়মতো ডিজেল পাওয়ায় আমরা এখন নির্বিঘ্নে সেচ দিতে পারছি। এতে আমাদের ফসল উৎপাদন ভালো হবে বলে আশা করছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা, জনাব মোঃ মামুনুর রশিদ স্থানীয় জনপ্রতিনিধি বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদিকুল ইসলাম ও কৃষকরা। উপজেলা প্রশাসনের এই মহান উদ্যোগকে সর্বস্তরের জনসাধারণ সাধুবাদ জানায়।