সোনারগাঁওয়ে যৌথ অভিযানে ৫ আগস্টে লুট হওয়া ৭ টি গ্রেনেড উদ্ধার

প্রকাশিতঃ এপ্রিল ১৯, ২০২৬, ১৫:৫৬

মো.মোক্তার হোসেন সোনারগাও (নারায়ণগঞ্জ) থেকেঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পৌরসভার লাহাপাড়া এলাকায় সিআইডি ও পুলিশ রোববার(১৯ এপ্রিল) দুপুরের দিকে ডাকাতি হওয়া তেলের খোঁজে ষষ্ঠ তলা ভবনের নিচ তলায় আজিজুল ইসলাম ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় ডাকাতি হওয়া তেল উদ্ধার যৌথ অভিযানে ৭ টি গ্রেনেট ও পুলিশের ব্যবহৃত বেটন এবং হেলমেট উদ্ধার করে। যৌথ অভিযানটি পরিচালনা করেন নরসিংদী সার্কেল এসপি সালাউদ্দিন কাদের।

স্থানীয় ও বাড়ির মালিক সূত্রে জানা যায়, উপজেলার হামছাদি এলাকার নূর মোহাম্মদের ছেলে আজিজুল ইসলাম নামে পৌরসভার লাহাপড়া এলাকায় ষষ্ঠ তলা ভবনের নিচ তলাতে ভাড়ায় থেকে বিভিন্ন কোম্পানির পাইকারি মালামাল সহ তেলের ব্যবসা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার হাটখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া তেলের গাড়ি তথ্য সূত্রমতে,সিসি ফুটেজের ভিত্তিতে সিআইডি ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় সাউন্ড গ্রেনেট, গ্যাস গানের গ্রেনেট,পুলিশের ব্যবহৃত বেটন ও হেলমেট সহ পুলিশি সরঞ্জামাদি উদ্ধার করে।
সূত্রে আরও জানায়, ২৪ গণঅভ্যুত্থানে ৫ আগস্ট বাংলাদেশ পুলিশের লুট হওয়া অস্ত্র ও গ্রেনেট। পলাতক আজিজুল ডাকাত দলের সাথে সম্পৃক্ত। বিভিন্ন মালামাল সহ ডাকাতি করা তেল বিক্রি করে নিজেদের তেল ব্যবসায়ী হিসেবে পরিচিত লাভ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত আজিজুলকে গ্রেফতার করা সম্ভব হয়নি।