নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বালুসাইর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়| সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৪০)কে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে| গতকাল রবিবার দুপুরে বালুসাইর এলাকায় এ ঘটনাটি ঘটে| শিশুটি বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে আবুল কালাম তাকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে| এলাকাবাসী আবুল কালামকে আটকের পর তিনি বলেন-আমি ভুল করেছি, ক্ষমা করে দিন| ভুক্তভোগী ¯স্বজনেরা জানান, রবিবার সকালে শিশুটি বিদ্যালয়ে যায়, বিদ্যালয় ছুটি শেষে বাড়ী ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণকারী তার নিজ ঘরে নিয়ে যায়| এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষণ কারীকে আটক করে| পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়| এঘটনায় উত্তেজিত জনতা ধর্ষণ কারীর বাড়ীঘর ভাংচুর করে| আটক আবুল কালাম সদর উপজেলা বালুসাইর এলাকার মৃত হালিম মাষ্টারের ছেলে| এ ঘটনায় ¯স্বজনরা মিছিল বের করে ধর্ষণ কারীর ফাঁসি দাবী করেন| মাধবদী থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে| যাচাই-বাছাইপূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে|