দরিদ্র শিক্ষার্থীদের বই বিতরণ আলোর ঝলকের

প্রকাশিতঃ এপ্রিল ১৭, ২০২৬, ১৮:০২

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দরিদ্র ও মেধাবী বেশ কয়েকজন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও মাধ্যমিক শিক্ষার দায়িত্ব নিয়েছে সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “আলোর ঝলক’।

শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার বৈরাগীরচর গ্রামে বেশকয়েকজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বই, খাতা ও কলম দেওয়া হয়।
এদিন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বৈরাগীরচর গ্রামের সবুজ মিয়ার মেধাবী মেয়ে সাদিয়া সহ আরও কয়েকজনকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীকে পড়াশোনা চালিয়ে যেতে পাশে থাকার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় সংগঠনের সভাপতি জাকির হোসেন বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে যারা হতদরিদ্র লেখা পড়া চালিয়ে যেতে পারে না তাদেরকে সহায়তা করে থাকি। মেধাবী মেয়েটিকে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যে সংগঠন টি পাশে থাকবে। আলোর ঝলক এর সিনিয়র সহসভাপতি ও সরারচর সৌদামিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, আলোর ঝলক ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকার হতদরিদ্র ও অসহায়দের পাশে থেকে কাজ করছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল হক জাকির বলেন, এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হল সমাজের পিছিয়ে পরা অসহায় দরিদ্র মানুষের মানবিক কাজে আমরা সবসময়ই পাশে আছি। মেয়েটিকে উচ্চ মাধ্যমিকের সকল খরচ বহন করবে আলোর ঝলক। এ সময় উপস্হিত ছিলেন আলোর ঝলক এর দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন।

সংগঠনের সকল সদস্য পাশে থেকে সবসময় সহযোগিতা করে আসছে। আজকের এই বই বিতরণ তারই একটি উদাহরণ।
বই প্রদানে বিশেষ সহযোগিতা করেন লেকচার পাবলিকেশন্স এর মার্কেটিং অফিসার ইসমাইল হোসেন।
শিক্ষা একটি জাতির মেরদণ্ড। কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে প্রতিভা বিকাশের সুযোগ পায় না। দারিদ্রতা কোনো বাধা নয়, বরং এটি প্রেরণার উৎস। অধ্যবসায়, সততা ও পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন পূরণ করতে পারবে। আলোর ঝলক সকল হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে।
ভবিষ্যতেও এলাকার সকল অসহায় মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাবে।