গনতন্ত্রের মা 

প্রকাশিতঃ এপ্রিল ১৭, ২০২৬, ১৭:১০

মোঃ হুমায়ুন কবির
ও হে বাংলার প্রধানমন্ত্রী বেগম জিয়া
তোমার তরে স্পন্দিত হয় কোটি মানুষের হিয়া ।
তুমি যে গণতন্ত্রের মা“ অবিস্মরনিয়-
বাংলার বুকে তুমি মহীয়সী নারী-বরনীয়।
তুমি যে এক মহাসাগর–অসীম সাহসী-
গণতন্ত্রের প্রহরী হয়ে জ্বালিয়েছো আলোকশিখা রাশি ।

হে বেগম জিয়া অটল বিশ্বাসে দাঁড়িয়ে ছিলে তুমি
মায়ের মমতায় আগলে রেখেছিলে এই প্রিয় জন্মভূমি –
অদম্য সাহসে যেমন দাঁড়িয়ে থাকে একা
ইউরাল পর্বতমালা সম তোমার আদর্শে অবিচল থাকা।
তোমার আপোসহীন কণ্ঠ যেন এক অভয়বানী –
নির্যাতিত বাংলার-প্রতিটি ঘরে তুমি জননী্ ।
বিশাল এক নিরাপদ ছায়াডাল তুমিএই দেশের তরে –
তাই তো মা”বলে তোমায় সবাই হৃদয়ে গেথেঁ রাখে আদরে।

মায়া-মমতার আর ভালোবাসা পায় তোমার ঐ সংগ্রামে
তুমি নেই.শুনে মানুষের বুকে উঠেছে ঐ মহাপ্রলয়ের ঢেউ-
লাখ লাখ মানুষ কেঁদেছে জানাজায়, দেখেছে বিশ্ববাসী কেউ।
সংসদ চত্বর থেকে রাজপথ–জনসমুদ্রে সিক্ত বিদায়,
গণতন্ত্রের নিশানবাহী মা”তুমি মিশে আছ জনগণের দোয়ায়।
আকাশ-বাতাশ ভারী হলো আজ শোকের গভীর সুরে-
তোমার অভাব জাগবে মনে,যতোই থাকো অনেক দূরে।