সোনারগাঁওয়ে পুলিশি অভিযানে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার-১

প্রকাশিতঃ এপ্রিল ১৭, ২০২৬, ১৬:৩৩

মো.মোক্তার হোসেন, সোনারগাও (নারায়ণগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজ এলাকায় শুক্রবার (১৭ এপ্রিল) ভোর রাতে “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” স্লোগানে পুলিশের অভিযানে মো.ইদ্রিস আলী (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে তিন হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

পুলিশ সূত্র থেকে জানা যায়, কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউপির সিকদারপাড়া গ্রামের মৃত্যু দ্বীন মোহাম্মদের ছেলে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এলাকার মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকা গামী মহাসড়কে অবস্থান নেয়।এ সময় মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর আচরণ বিধি লক্ষ্য করলে পুলিশের সন্দেহ হয়।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহিববুল্লাহ বলেন, পুলিশের হাতে গ্রেফতার হওয়া ইদ্রিস আলী কক্সবাজার থেকে ইয়াবার বড় চালানটি রাজধানী ঢাকা অভিমুখী রওনা হওয়ার চেস্টা করছিল।