ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা :গ্রেপ্তার ১

প্রকাশিতঃ এপ্রিল ১৬, ২০২৬, ১১:১১

নূর আলম ভূইয়া: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের মো.আল আমিন নামের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ০৩.১০ ঘটিকায় দারুসালাম থানাধীন বাতেন নগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ০১:৪২ ঘটিকায় সূত্রাপুর থানাধীন ১৫নং সুভাষ বোস এভিনিউ, লক্ষ্মীবাজার এলাকায় ভুক্তভোগীর নিকট মোবাইল ফোনে নিজেদের বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র তার ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে হিসাব ভেরিফিকেশনের কথা বলে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে।

থানা সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় ডিএমপি সূত্রাপূর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার প্রক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করি হয়।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৭টি মোবাইল ফোন, ৬৬টি সিমকার্ড, তিনটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, একটি চেকবই, ইউএস ১০০ ডলারের ছয়টি নোট, প্রতারণা লব্ধ নগদ ১২ হাজার ৫০০ টাকা এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলামিন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার সাথে দেশীয় ও বিদেশি প্রতারকদের যোগাযোগ রয়েছে। চক্রটি সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ব্যাংক হিসাব খুলিয়ে সেই হিসাবের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করে। পরবর্তীতে উক্ত অর্থ ডলারে রূপান্তর করে বিদেশে প্রেরণ করেছে স্বীকার করেছে।