পোরশা উপজেলা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় সাংবাদিকদের সংগঠন পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ১৬ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। ৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক ডিএম রাশেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শহিদুল ইসলাম। নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মোঃ আব্দুল মান্নান যুগ্মসাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন কোষাধক্ষ্য তোফাজ্জল হক এবং সদস্য হিসেবে রয়েছেন এম রইজ উদ্দিন ,নাঈম, মোস্তাকিম বিল্লাহ ও ইউসুফ আলী। পোরশা উপজেলা প্রেসক্লাবের এই কমিটিকে স্বাগত জানিয়েছেন নওগাঁ ৪৬ -১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
নবনির্বাচিত সভাপতি বলেন, পোরশা উপজেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তারা কাজ করবেন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রাখাই হবে তাদের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, পোরশা উপজেলা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে উপজেলার সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।
পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
প্রকাশিতঃ এপ্রিল ১৬, ২০২৬, ১১:০৯