স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতাল সানওয়ে মেডিকেল সেন্টারের অভিজ্ঞ নিউরোসার্জন ডা. জোহান কুয়াহ বুন লিয়াং আজ রোববার ফ্রি মেডিকেল কনসালটেশন প্রোগ্রাম করেছেন রাজধানীর মাটিকাটা ইসিবি চত্ত্বরের জেজি হেলথ কেয়ার হাসপাতালে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকের সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পেয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন।
রোগীদের অনেকেই জানান, বিদেশে না গিয়েই এমন আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা সেবা পাওয়া বিশাল ব্যাপার। বিশেষ করে ব্রেইন টিউমার, স্পাইন সার্জারি ও জটিল নিউরোসার্জারি সংক্রান্ত সমস্যায় ভোগা রোগীরা সরাসরি বিশেষজ্ঞ মতামত পেয়ে ভালো চিকিৎসার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছেন।
অন্যদিকে ডা. জোহান কুয়াহ বুন লিয়াং জেজি হেলথ কেয়ারের আধুনিক পরিবেশ, উন্নতমানের ডায়াগনস্টিক সুবিধা এবং ল্যাবরেটরির মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘জেজি হেলথ কেয়ারের আধুনিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সুবিধা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যা রোগীদের ভালো সেবা দিতে সক্ষম।
আয়োজক প্রতিষ্ঠান জেজি হেলথ কেয়ারের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। যাতে দেশের বিভিন্ন প্রান্তের রোগীরা সহজেই বিশ্বমানের চিকিৎসা সেবা নিতে পারেন।
উল্লেখ্য ডা. জোহান কুয়াহ বুন লিয়াং সেমিনারে অংশ নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।
বাংলাদেশের রোগীদের বিদেশের চিকিৎসাসেবা আরও সহজ ও সুলভ করতে ঢাকার জেজি হেলথকেয়ার মালয়েশিয়ার সানওয়ে মেডিক্যাল সেন্টারের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে কাজ করছে। এ বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সানওয়ে মেডিক্যাল সেন্টার ও জেজি হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারকে (এমওইউ) রয়েছে।