কলমাকান্দা( নেত্রকোনা ) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় মুক্তি প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে আইপিএস প্রদান উপলক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯:০০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা ফিতা কেটে আইপিএসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো: এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম আহম্মদ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির আহ্বায়ক মোঃ সেলিম রেজা।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল আকস্মিকভাবে মুক্তি প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শনে আসেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে একটি আইপিএস প্রদানের প্রতিশ্রুতি দেন। তাঁর সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যালয়ে আইপিএস প্রদান করা হয়।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য দেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেহাতুল রাইসা,চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সিনড্রেলা নকরেক, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শ্রীজা চক্রবর্তী,দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রুয়াইবা আলম আদিবা,প্রথম শ্রেণির শিক্ষার্থী অর্নিস প্রসূন সরকার ও নার্সারী শ্রেণির শিক্ষার্থী আরাফ আহমেদ জায়ান। এছাড়াও অভিভাবকদের মধ্যে রিমা আক্তার ও আঃ রশিদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পূর্ণিমা রানী চৌধুরী, সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম এবং এসএমসির সদস্য স্বপন তালুকদার।অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা মন্ডলীরা।বক্তব্য শেষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।