সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইঞ্জিনচালিত ফাইটার উল্টে গরুর ব্যবসায়ী ও চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি চেচিয়া বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— গরুর ব্যবসায়ী মনির উদ্দীন, আবু বক্কর, আশেক, শাহীন, মিলন ফকির, শাহজাহান আলী, জাফর ইকবাল বাতেন ও ফাইটার চালক সবুজ মিয়া। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গুরুতর আহতদের মধ্যে ফাইটার চালক সবুজ মিয়া, গরুর ব্যবসায়ী জাফর ইকবাল, বাতেন ও আবু বক্করের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ীরা উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাট থেকে গরু নিয়ে সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামে ফিরছিলেন। পথে চেচিয়া বাঁধ এলাকায় পৌঁছালে ফাইটারটি বাম্পার ভেঙে উল্টে যায়।
সরিষাবাড়ীতে ফাইটার উল্টে আহত ১০ জন
প্রকাশিতঃ এপ্রিল ১০, ২০২৬, ১৬:১৬