পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী কর্নেল (অবসর) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এলডিপি’র নেতা কর্মীদের রাজপথে থাকতে হবে, দলকে শক্তিশালী করতে হবে, মামলা হামলা নির্যাতন চালিয়ে এলডিপি’কে দমিয়ে রাখা যাবে না, এলডিপি’র বিরুদ্ধে নির্বাচনের আগে পরে অনেক ষড়যন্ত্র করা হয়েছে, আল্লাহর রহমতে এলডিপি আবারও ঘুরে দাঁড়াবে। তিনি (১০ এপ্রিল শুক্রবার সন্ধায়) ছন্দনাইশে কর্নেল অলি আহমদের বাসভবনে পটিয়া পৌরসভা এলডিপি’র নেতা কর্মীরা সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দক্ষিণ জেলা গনতান্ত্রিক শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ সৈয়দ, পটিয়া পৌরসভা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, দক্ষিণ জেলা গনতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল হক তামিম, পৌরসভা এলডিপির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, পটিয়া পৌরসভা গনতান্ত্রিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল, এলডিপির নেতা কানুন রশিদ, জসিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।