ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র সাথে মতবিনিময় বিএমজিটিএ

প্রকাশিতঃ এপ্রিল ৯, ২০২৬, ১৮:৪৩

স্টাফ রির্পোটার: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর দুইটায়

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ এর নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বিএমজিটিএ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ ফাযিল ও কামিল মাদ্রাসায় কর্মরত জেনারেল শিক্ষকদের সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় অন্তর্ভূক্ত করার অনুরোধ জানালে ভিসি উক্ত বিষয়ে বিবেচনা করা হবে বলে আশা ব্যক্ত করেন।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী উপস্থিত ছিলেন।
বিএমজিটিএ নেতৃবৃন্দের মধ্যে এ সময়ে উপস্থিত ছিলেন মহাসচিব ফিরোজ আলম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কেএম শামীম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাকুর, সহ-সভাপতি আব্দুল হাই, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, যুগ্ম মহাসচিব আজাহার আলী মুক্তা, জসিম উদ্দিন, রেজাউল হক মন্ডল ও আসাদুজ্জামান প্রমূখ।