কিশোরগঞ্জে গণভোটের পক্ষে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ

প্রকাশিতঃ এপ্রিল ৯, ২০২৬, ১৪:২৯

 

মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে কর্মসূচি থেকে ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখে দেওয়ার’ আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার ৯ এপ্রিল বাদ আসর কিশোরগঞ্জ শহরের নগুয়া শেষ মোড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে নগুয়ার বিভিন্ন এলাকা ও বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন ১১ দলীয় ঐকের জেলা শাখার নেতাকর্মীরা।

এ কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক,জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, রাজনৈতিক বিভাগের সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারী মাওলানা নজরুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি আ. ন. ম. নঈমসহ অন্যান্য নেতাকর্মী।

কর্মসূচিতে নেতারা বলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত হ্যাঁ ভোটের রায়, সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে এবং গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান । গণভোটের রায় অমান্য করে জনগনের সাথে প্রতারণা করছে বিএনপি সরকার।জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হোন। নেতৃবৃন্দ বলেন গতবারই১২ ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের রায় দিয়েছে। জনরায় এর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ দলের ৭৭ জন প্রতিনিধি দুটি শপথ নিলেও বিএনপি গণভোটের রায় প্রত্যাখ্যান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করে। পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে বারবার সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানানো হলেও সরকার তা উপেক্ষা করে গত ১৫ ই মার্চ ২০২৬ সংসদে লোভ দেখানো সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় কমিটি প্রস্তাব দেয়। আমরা বিশ্বাস করি সংবিধানের কাঠামোগত আমল সংস্কার ছাড়া নিছক সংশোধনীতে জনগণের আকাঙ্ক্ষা পুরন সম্ভব নয়।তাই সরকারের এই গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান এর প্রতিবাদে ঐদিন বিরোধীদল থেকে অক আউট করেছে এবং সংসদ ও রাজপথে জনরায় বাস্তবায়নের আপসহীন লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করছি। পাশাপাশি দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান।