চরফ্যাশনে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কৃষির উন্নয়নে নতুন যাত্রা

প্রকাশিতঃ এপ্রিল ৮, ২০২৬, ১৮:০১

মীর সাজু চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ( ৮ এপ্রিল) চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেস(সভা) অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পাটনার) প্রোগ্রাম এর আওতায় পচিশ জন কৃষক-কৃষানী নিয়ে এই স্কুলগুলোর কার্যক্রম শুরু হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড.নজরুল ইসলাম সিকদার, বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ভোলা উপপরিচালক কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক, সিনিয়র মনিটোরিং অফিসার কৃষিবিদ রিয়াজ উদ্দিন,বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু,কয়ছর আহমেদ কমল, চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “পাটনার ফিল্ড স্কুল কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে কার্যকর একটি প্লাটফর্ম। সল্প খরচে অধিক ফসল বৃদ্ধির পাশাপাশি বাজারমুখী উৎপাদন পদ্ধতি শেখানোই এর ম‚ল লক্ষ্য। এই স্কুলগুলো মাঠ পর্যায়ে কৃষকদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়, চাষাবাদের কৌশল এবং উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।