মো.মেক্তার হোসেন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকেঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ড ব্যস্ততম এলাকার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরাসনে সোমবার (৬এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালায় উপজেলার যৌথ প্রশাসন। এ সময় সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত সহ প্রায় ৫ শতাধিক কাঁচা-পাকা অবৈধ স্থাপনা ঘুড়িয়ে দেয়।
উপজেলার কাঁচপুর ইউপির ব্যস্ততম মহাসড়কের কাচপুর এলাকায় যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলার যৌথ প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খাঁন।এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কাঁচপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পুলিশ সোনারগাঁও থানা ও বিপুল সংখ্যক পুলিশ নারায়ণগঞ্জ জেলা।