এসএম সুমন রশিদ,আমতলী(বরগুনা) প্রতিনিধি: আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম মোঃ নুরুল হক মৃধা বাস গাড়ীর চাপায় নিহত হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার সকাল পৌনে ছয়টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খানকার সামনে।
আজ সোমবার ভোররাতে ফজরের নামাজ পড়ে খাদেম মোঃ নুরুল হক মৃধা সড়কে পড়ে থাকা সহায়তার টাকা তুলতেছিল। এমন মুহুর্তে একটি বাস গাড়ী এসে তাকে চাপা দেয়। গাড়ীর চাকা তার মাথার উপর দিয়ে ওঠে মাথার খুলি ভেঙ্গে চুর্ণবিচুর্ন হয়ে যায় এবং একটি বিকট শব্দ হয়। শব্দ শুনে তাৎক্ষনিক ওই কমপ্লেক্সের শিক্ষার্থী ও আরেক খাদেম মোঃ আলতাফ হোসেন সড়কে ছুটে যান। তৎক্ষনে তিনি মারা যান।
জানাগেছে, পটুয়াখালী-কুয়াকাটার মহাসড়ক সংলগ্ন আমড়াগাছিয়া নামক স্থানে খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে প্রতিষ্ঠা করা হয়। সড়কে চলাচলকৃত গাড়ীর কর্তৃপক্ষ খানকায়ে শিক্ষার্থীদের সহায়তা দিয়ে থাকেন। খানকার খাদেমরা ওই সহায়তা সড়ক থেকে তুলে নেন।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে আসেন । ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ সাবিনা ইয়াসমিন স্বর্ণা তাকে মৃত্যু ঘোষনা করেছেন। নিহত নুরুল হক মৃধার বাড়ী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা গ্রামে।
কমপ্লেক্সের আরেক খাদেম মোঃ আলতাফ হোসেন বলেন, ফজরের নামাজ শেষে খাদেম নুরুল হক মৃধা সড়কে ফেলে রাখা টাকা তুলতে যায়। এ সময় একটি বিটক শব্দ শুনে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে তার মাথার খুলি চুর্ণবিচুর্ণ হওয়া দেহ দেখতে পাই। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাবিনা ইয়াসমিন স্বর্ণা বলেন, নুরুল হক মৃধাকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নিহতের পরিবারের দাবীর পেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।