ভালুকায় এলপিজির অতিরিক্ত দামে বিক্রি, অভিযানে স্বাভাবিক মূল্য নিশ্চিত

প্রকাশিতঃ এপ্রিল ৫, ২০২৬, ১৮:৪২

ভালুকা থেকে তমাল কান্তি সরকার
ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, ৭৯.৭৭ টাকার এলপিজি গ্যাস ১০০ টাকায় বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে রাংচাপড়া সংলগ্ন একটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন।
অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে পুনরায় নির্ধারিত মূল্য ৭৯.৭৭ টাকায় এলপিজি বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।