মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত \ অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিতঃ এপ্রিল ৪, ২০২৬, ১৬:৪১

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে সাত বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটুনীর অভিয়োগ পাওয়া গেছে তারই শিক্ষকের বিরুদ্ধে। গত শুক্রবার বেলা ১১ টার দিকে নরসিংদী শহরের ভেলানগর জেলখানা মোড়স্থ মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মুজাহিদকে একই মাদ্রাসার তারই শিক্ষক নাজমুস সাকিব গোসল না করার অজুহাতে বেত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে তার পিতা মাদ্রাসায় গিয়ে ছেলেকে আহত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। রাতে তার ঘন ঘন বমি এবং শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সকালে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মাদ্রাসা শিক্ষকের এই অমানবিক আচরণে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনায় জড়িত শিক্ষকের বিচার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এব্যাপারে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআর এম আল-মামুন বলেন, শিশুর বাবা বাদি হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে কোর্টে পাঠানো হবে।
#