ভালুকা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা পৌরসভার পাবলিক হল রোডের ৪নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কলতান কিন্ডার গার্ডেন স্কুল থেকে ইঞ্জিনিয়ার প্রয়াত আবুল কালাম আজাদের বাসা পর্যন্ত সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী ।
এ বিষয়ে সাধারণ জনগণ বলেন, “এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। আমরা চাই পৌর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক।”
স্থানীয়দের প্রত্যাশা, জনগণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে ভালুকা পৌরসভা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ডে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী
প্রকাশিতঃ এপ্রিল ৩, ২০২৬, ১৮:৫৭