লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার খোয়াসাগর দীঘির মাছ রাতের অন্ধকারে লুট ?

প্রকাশিতঃ এপ্রিল ৩, ২০২৬, ১৮:৫০

লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী : রাতের অন্ধকারে লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার খোয়াসাগর দিঘী থেকে বিপুল পরিমাণ মাছ ধরার ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে।যাহা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

জানা যায় বৃহস্পতিবার (২ এপ্রিল) লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার এলাকার ঐতিহ্যবাহী খোয়াসাগর দিঘী থেকে দিবাগত রাত ২টা থেকে ৪টার মধ্যে মাছ ধরার এই ঘটনাটি ঘটে। ভিডিওতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাসান মুহাম্মদ নাহিদ, শেখ সুমন ও হাবিবুর রহমানকে ঘটনাস্থলে দেখা যায়। পরে মাছগুলো সরকারি গাড়িতে করে সরিয়ে নেওয়া হয়।
(বাকি অংশ ভিডিও দেখলে প্রতিমান হবে)।
বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এই বিষয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা (এনডিসি) কে বারবার টেলিফোন করেও উত্তর পাওয়া যায় নাই।
এই বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ক্যাথোআইপ্রু মারমা মহোদয় কে খোয়াসাগর দীঘির মাছ তছরুপের বিষয়ে জানতে চাওয়ার জন্য মুঠোফোনে ৩ এপ্রিল রাত ৯’৪৬ মিনিটে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।