পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম কমিশনারের জন্মদিন উদযাপন

প্রকাশিতঃ এপ্রিল ৩, ২০২৬, ০৯:১১

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামের পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে প্রবীন রাজনীতিবিধ সাবেক পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনারের কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।
(২ এপ্রিল বৃহস্পতিবার) সন্ধায় পটিয়া থানার মোড় ফুলকলি রেস্তরাঁয় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস এর আয়োজনে এ জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপদেষ্টা আবদুল মতিন, আবুল বশর সওদাগর, পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সমাজ সেবক শওকত আকবর মুন্না, ব্যাবসায়ী তৌফিক এলাহী, আবদুল মাবুদ, সাবেক ছাএদল নেতা সাহেদ,ব্যাবসায়ী আবদুল আলিম, মুহাম্মদ মোজাম্মেল, আবদুল খালেক, মুহাম্মদ জাফর, ওসমান গনী, আলী আকবর মন্টু, আবুল হাসেম প্রমুখ।

জন্মদিনের ফুলের শুভেচ্ছার সময়
আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার জীবনের আরও একটি বছর পার করে নতুন বছরে পদার্পণ করলাম। আমার জন্মদিনে যারা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, মোবাইল কল বা সরাসরি এসে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন, আমি সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের ভালোবাসা, দোয়া ও সুন্দর বার্তা আমার দিনটিকে সত্যিই স্মরণীয় ও বিশেষ করে তুলেছে। যাহা আগামী দিনগুলো যেন সুস্থতা, সততা ও সফলতার সাথে কাটে, সেজন্য আমার জন্য দোয়া করবেন, যাতে আমি মানুষের জন্য কাজ করে যেতে পারি, মহান রাব্বুল আলামিনের কাছে এ দোয়া প্রার্থনা করছি আমিন।