মোঃ মফিজউদ্দিন নয়ন কটিয়াদী( কিশোরগঞ্জে) প্রতিনিধি
কিশোরগঞ্জ কটিয়াদীতে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার পর উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী, উত্তর লোহাজুরী ও চরকাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের বিস্তার ঘটায় তরুণদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছিল। এ বিষয়ে জন প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে। এতে করে পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা কয়েকজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। যেসব বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, সেগুলো দক্ষিণ ও উত্তর লোহাজুরী এবং চরকাউনিয়া গ্রামের কয়েকজন ব্যক্তির বলে জানা গেছে।
এর আগে বিকেলে উপজেলার দক্ষিণ প্রান্তের একটি সেতুর ওপর থেকে স্থানীয়রা বাদল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে প্রায় ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। পরে তাকে বাংলাদেশ পুলিশ-এর কাছে হস্তান্তর করা হয়। চরকাউনিয়া আফ্রাদ বাড়ির মাদক ব্যবসায়ী বাদশা মিয়াগাজা ও মাদক পাওয়া গেছে সে দীর্ঘদিন যাবত এই ব্যবসা চালিয়ে যাচ্ছে এতে যুবসমাজ ধ্বংসের মুখে এদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন এলাকাবাসী। এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে বাড়িঘর ভাঙচুরের বিষয়ে তার কাছে নির্দিষ্ট তথ্য নেই বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজও জানান, এ ধরনের ভাঙচুরের বিষয়ে তার কাছে এখনোকোনো অভিযোগ বা তথ্য পৌঁছেনি।