ফুলবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত : আহত ৫

প্রকাশিতঃ মার্চ ৩১, ২০২৬, ১৮:৩১

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো: আব্দুল জব্বার : গতকাল সোমবার (৩১ মার্চ) দুপুর ২ঘটিকায় ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের কাওয়ালটি এলাকায় সিএনজি- ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে সারোয়ার এ কাইয়ুম নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। সিএনজির ড্রাইভার সহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। তিনি ফুলবাড়ীয়া কলেজের ইংরেজি বিষয়ের অনার্সের শিক্ষক ছিলেন।
ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার জানান, নিহত কলেজ শিক্ষক তার বিষয়ের ক্লাশ শেষে একটি ছুটির দরখাস্ত দিয়ে চলে যান। দাপুনিয়া থেকে ছেড়ে আসা ঘাতক ট্রাক্টর ফুলবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া সিএনজিকে বাদলের মোড়ে চাপা দিলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষক নিহত হন। তিনি ভালুকা নিজ বাসা থেকে ফুলবাড়ীয়া কলেজে আসা যাওয়া করতেন। তার মর্মান্তিক মৃত্যুতে কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।
ফিটনেস বিহীন অবৈধ ট্রাক্টর, অদক্ষ ড্রাইভার এবং চালকদের অসাবধানতা ও বেপরোয়া গতির কারণে উক্ত দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।