পটিয়া আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট কবির শেখর নাথ পিন্টু সভাপতি, সাধারণ সম্পাদক এডভোকেট তানজিনা জাহান নির্বাচিত

প্রকাশিতঃ মার্চ ৩০, ২০২৬, ১৪:৫৩

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: দক্ষিণ চট্রগ্রামের সাবেক মহকূমা সদর পটিয়া আইনজীবী সমিতির ২০২৬-২৭ সালের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ৩০ মার্চ সোমবার সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত

এ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি
নির্বাচিত হয়েছেন এডভোকেট কবির শেখর নাথ পিন্টু, সাধারণ সম্পাদক
পদে বিপুল ভোটে নির্বাচিত হন এডভোকেট তানজিনা জাহান,
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হন, এমদাদ উল্লাহ চৌধুরী অর্থ সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন, পাঠাগার সম্পাদক কামাল হোসাইন , সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক শাহীনা আকতার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিরাজুল ইসলাম এবং তিনটি কার্যকরী সদস্য পদে যথাক্রমে এডভোকেট রফিকুল ইসলাম ওসমানী, আরমান ইসলাম, রাজু দাশ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পটিয়া আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী জসীম উদ্দীন জানান, এবারের নির্বাচনে সমিতির ১৯৮ জন সদস্যের মধ্যে ১৬৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে পারায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এতে নির্বাচন কমিশনার ছিলেন সৈয়দ নুর মোস্তফা, মুনিরুজ্জাহান মুন্নী।