স্টাফ রিপোর্টার : মাদকের সাথে যত ক্ষমতাধর ব্যক্তিরা জড়িত থাকুক ইনা কেনো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একটি মাদকমুক্ত সুন্দর সমাজ গড়তে সরকারের জিরো ট্রলারেন্স নীতি অবলম্বন করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার ২৮ রমজান মিরপুর পল্লবী সিটিকর্পোরেশন কমিউনিটি সেন্টার বাংলাদেশে বসবাসরত বিহাড়ী সম্প্রদায়ের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এস পি জি আর সি আয়োজিত পবিত্র দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম শওকত আলী। বক্তব্য রাখেন এস পি জি আর সি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। সঞ্চলনা করেন মিরপুর ১১নং সেকশন শাখা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসাইন। পাঁচ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলিম রোজাদারদের উপস্থিতিতে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
মুসলিম উম্মাহর শান্তি কামনায় এস পি জি আর সি’র দোয়া ও মোনাজাত
প্রকাশিতঃ মার্চ ২৮, ২০২৬, ০৮:৫৩