ভালুকা,প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় আবু সাহিদ (৩৫) নামে এক শ্রমিকের আকস্মিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি (বাদশা টেক্সটাইল গেট) সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংক-এর একটি এটিএম বুথে টাকা তুলতে যান তিনি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলে দেখা যায়, তিনি আর বেঁচে নেই।
নিহত আবু সাহিদ এন আর গ্রুপের একজন শ্রমিক ছিলেন। তার পিতা মোঃ আজিজুর রহমান। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায়।
ঘটনার পরপরই ভালুকা মডেল থানা-এ খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ভালুকায় এটিএম বুথে টাকা তুলতে গিয়ে শ্রমিকের আকস্মিক মৃত্যু
প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২৬, ১৭:৩৭