বাইকের ধাক্কা চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন: আশংকা জনক

প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২৬, ১৬:০৬

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

চট্টগ্রামের লোহাগাড়ায় বাইকের ধাক্কায় জান্নাতুল বাকিয়া (২৫) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
(২৪ মার্চ) মঙ্গলবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার পদুয়া ইউনিয়নে নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পা বিছিন্ন হওয়া জান্নাতুল বাকিয়া কক্সবাজারের ঈদগাঁও থানার তেলিপাড়ার মোস্তাক আহমদের কন্যা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের স্নাতকের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জান্নাতুল বাকিয়া বাসযোগে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে প্রাকৃতিক কাজ সারার জন্য বাস থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখি দ্রুতগতির একটি বাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার মাথায় জখম ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে আসেন। লোহাগাড়া ট্রাম সেন্টারের চিকিৎসক ডা. সিরাজ উদ্দিন দৈনিক জনতাকে জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসার জনি প্রেরণ করা হয়েছে। তার পায়ের অবস্থা খুবই খারাপ এবং আশংকা জনক। দোহাজারী হাইওয়ে থানার ওসি
মুহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনার পর বাইকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাইকটি চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে বলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।