শিবচরের ঢাকা-ভাঙ্গা  এক্সপ্রেসওয়েতে ১ যুবকের মৃত্যু

প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২৬, ১৬:০২

 

শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাস্তা পাড় হতে গিয়ে জুয়েল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার(২৪ মার্চ) বিকেল শিবচরের পাঁচ্চর এলাকার এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দূর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বিকেলে রাস্তা পার হবার সময় দ্রুতগামী এক পরিবহনের চাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের বাড়ি ঢাকার দোহারে বলে জানা গেছে। সে ঢাকা দোহারের হাবিবুর রহমানের ছেলে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন,’রাস্তাপার হওয়ার সময় ঢাকাগামী লেনে এই দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ঢাকার দোহারে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’