পটিয়ায় আধ্যাত্মিক সাধক হযরত মোস্তাক বিল্লাহ সুলতানপুরী রহমতুল্লাহ আলাইহি নাগরিক স্মরণসভা

প্রকাশিতঃ মার্চ ২৩, ২০২৬, ১৮:১২

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁওয়ে আধ্যাত্মিক সাধক, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কারক হযরত শাহ সুফি সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী রহমতুল্লাহ আলাইহির নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকালে হাইদগাঁওয়ের গাউছিয়া কমিউনিটি সেন্টারে হাইদগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে স্বরণ সভায় সভাপতিত্ব করেন হাইদগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি সমাজ সেবক মাহবুবুল আলম। নাগরিক কমিটির সদস্য সচিব
ব্যাংকার সৈয়দ মিয়া হাসান ও ফারুক আহমেদ রাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
বীরমু ক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান আজমল হোসেন জামাল, আমানতুল্লাহ মাস্টার, ফজলুল হক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবু ফয়েজ, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া মেম্বার, বীর মুক্তিযোদ্ধা বাবু স্বপন চন্দ, সাইফুল্লাহ সুলতানপুরী, আবুল ফজল মনসুর উল্লাহ সুলতানপুরী, নাছির উদ্দীন, জয়নাল আবেদীন, সমাজ সেবক হাজী জাহাঙ্গীর আলম, সাংবাদিক হাকিম রানা, সাংবাদিক সেলিম চৌধুরী, সাংবাদিক আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, মাইনুল ইসলাম মামুন, জামাল উদ্দিন, মুহাম্মদ মুমিনুল হক মাস্টার, , মোহাম্মদ মাহমুদুল হক মাস্টার, নেছার আহমেদ, জসিম উদ্দিন, আবুল কালাম জাহাঙ্গীর, এনামুল হক মঞ্জু, চন্দনাইশ থানা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ ইলিয়াস, দুবাইপ্রবাসী ব্যবসায়ী মফিজুর রহমান, আবু তাহের মুন্না, শহীদ মো. আবুল হাসনাত সোহাগ, হাফেজ সোহাগ, জামাল রফিক, ফোরকান, আইয়ুব আলী হিরো, মোহাম্মদ হাসান, প্রবাসী মোহাম্মদ আবুল কাশেম, এসআই মোহাম্মদ এরশাদ, মো. সেলিম, ব্যাংকার নুরুল ইসলাম লিটন, ফরহাদ, মো. শাহাজাহান, মোস্তাক, সাইফু, শাকেরসহ আরও অনেকে।

এ সময় আলেম-উলামা, জনপ্রতিনিধি, সমাজসেবক, কোভিড-যোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা বলেন, হযরত মোস্তাক বিল্লাহ সুলতানপুরী রহমতুল্লাহ আলাইহির এর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি নৈতিক, মানবিক ও আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। মোস্তাক বিল্লাহ সুলতানপুরী অবদান দেশ জাতি কৃতজ্ঞতার সাথে যুগে যুগে স্বরণ করবে, তার কর্মময় জীবনে পরোপকারী বহুগুণে গুণান্বিত মহান
এ আধ্যাত্মিক সাধক মোস্তাক বিল্লাহ সুলতানপুরী দেশ
ও সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত, যাহা আমাদের জীবন মান উন্নয়নে নৈতিক ভুমিকা রাখবে।