সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন

প্রকাশিতঃ মার্চ ২৩, ২০২৬, ১১:৪৯

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড়স্থ মনেয়াবাদ গ্রামে তৃতীয় বারের মতো মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ তারিখ) বাদে আসর থেকে গভীর রাত পর্যন্ত মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর লায়ন মুহাম্মদ আমান উল্লাহ আমান, যিনি মসজিদ কমিটির সভাপতি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আকতার উদ্দিন, চেয়ারম্যান, ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মুহাম্মদ জামশেদ গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক (সার্জারি বিভাগ), চট্টগ্রাম মেডিকেল কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিদাতা তৌহিদ খান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আঞ্চলিক ভাষার কণ্ঠস্বর হিসেবে পরিচিত অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, সাবেক অধ্যাপক, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আরিফুল ইসলাম জিহাদী, খতিব, মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা খায়ের আহমেদ ও মাওলানা শফিকুল ইসলাম নেজামী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম। সভায় মসজিদ কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য তানজিম আহমেদ, কুরবান আলী, নাইম উদ্দীন শিবলু প্রমুখ।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে সভা ও মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।