পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া পৌরসভার সাবেক জনপ্রিয় কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পটিয়াবাসী সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সাবেক জনপ্রিয় কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম শুভেচ্ছা বার্তায় তিনি পটিয়া ও বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসরত এবং কর্মরত বাঙালি ভাই ও বোন এবং বিশ্বের অন্য যে কোনো স্থানের মুসলমান ভাই-বোনদের সবার জন্যই সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করেন।তিনি বলেন, ঈদ অর্থ উৎসব। ঈদুল ফিতরের শিক্ষা ধনী-দরিদ্র সবাই আমরা একসাথে এই উৎসব পালন করব। তাই সমাজের সুবিধা বঞ্চিতরাও যাতে এই উৎসবে সমানভাবে অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।আসুন আমরা যারা সচ্ছল ও অবস্থাপন্ন তারা সবাই সকল অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। তাদেরও এই আনন্দময় দিনটিকে সমানভাবে উপভোগ করার সুযোগ করে দেই। ঈদুল ফিতর এক মহামিলনের দিন। এই দিনে সকল শ্রেণী পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। তিনি জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লিবন্ধু আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
পরিশেষে তিনি বলেন, আসুন আমরা সবাই সব মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নিয়ে যাই।তিনি আজকের এই দিনে আবারো সবাইকে ঈদুল ফিতরের অভিনন্দন জানান।